[email protected]
+880 288 70 770

1st Floor, 113/B, Tejgaon Industrial Area, Dhaka-1208

Daily Sadaqah
Donate Now
Daily Sadaqah Donate Now
27Aug

Donations to the Center for Zakat Management (CZM) are Now Tax-Exempt Under the Finance Act 2026

Donations to the Center for Zakat Management (CZM) are Now Tax-Exempt Under the Finance Act 2026


Under the Finance Act 2026, published in the Bangladesh Gazette on 30 June 2026, the Government of Bangladesh has amended the Income Tax Act, 2023 (Act No. 12 of 2023) by including donations made to the Center for Zakat Management (CZM) in the list of tax-deductible donations under Part II, Paragraph 1 (Cha) of the Sixth Schedule.

As a result, Zakat, Sadaqah, Cash Waqf, and all other charitable donations made to CZM will be deductible from the donor's taxable income. This tax benefit will be effective from the Assessment Year 2026–2027 onward.

This decision reflects the Government's confidence in CZM's transparent, accountable, and well-governed management of charitable funds. It is also expected to encourage greater public participation in supporting poverty alleviation, education, healthcare, livelihood development, disaster response, and other humanitarian initiatives through Zakat and other Islamic social finance instruments.

CZM believes that this tax incentive will further encourage socially responsible individuals and organizations to contribute to humanitarian causes and strengthen partnerships for the sustainable development of disadvantaged communities.

The Center for Zakat Management (CZM) expresses its sincere gratitude to the Government of Bangladesh, its valued donors, partners, and well-wishers. At the same time, CZM invites individuals and organizations to take advantage of this new tax benefit while supporting humanitarian initiatives through Zakat, Sadaqah, Cash Waqf, and other charitable donations.

 

ফাইন্যান্স অ্যাক্ট ২০২৬ অনুযায়ী সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এ প্রদত্ত দান/অনুদান এখন আয়করমুক্ত

বাংলাদেশ সরকার বিগত ৩০ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত ফাইন্যান্স অ্যাক্ট ২০২৬ অনুযায়ী আয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের ১২ নং আইন)-এর ষষ্ঠ তফসিলের দ্বিতীয় অংশের অনুচ্ছেদ-১ () এর পরে (চ) সংযোজন করে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এ প্রদত্ত দান/অনুদানকে করমুক্ত অনুদানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

এর ফলে সিজেডএম-এ প্রদত্ত যাকাত, সদাকাহ, ক্যাশ ওয়াক্‌ফ এবং অন্যান্য সকল ধরনের দান দাতার করযোগ্য আয় থেকে কর্তনযোগ্য হবে। এ সুবিধা ২০২৬–২০২৭ করবর্ষ থেকে কার্যকর হবে।

সরকারের এই সিদ্ধান্ত সিজেডএম-এর স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক তহবিল ব্যবস্থাপনার প্রতি আস্থার বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি যাকাত ও অন্যান্য ইসলামি সামাজিক অর্থায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং অন্যান্য মানবিক কার্যক্রমে জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি করবে বলে আশা করা যায়।

সিজেডএম মনে করে, এই কর-সুবিধা সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবকল্যাণে আরও উৎসাহিত করবে এবং সুবিধাবঞ্চিত মানুষের টেকসই উন্নয়নে সিজেডএম-এর সঙ্গে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়তা করবে।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) বাংলাদেশ সরকার, সম্মানিত দাতা, অংশীদার ও শুভানুধ্যায়ীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে এই নতুন কর-সুবিধা গ্রহণের পাশাপাশি যাকাত, সদাকাহ, ক্যাশ ওয়াক্‌ফ ও অন্যান্য দানের মাধ্যমে মানবকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।

 


Content section image