পরিবারে সাদাকাহর সুন্দর অভ্যাস গড়তে সিজেডএম সাদাকাহ বক্স
আপনার ঘরেই গড়ে উঠুক সাদাকাহর সুন্দর অভ্যাস
পরিবার শুধু আমাদের বসবাসের জায়গা নয়, এটি সন্তানদের ঈমান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শেখার প্রথম পাঠশালা। আর এই শিক্ষার অন্যতম সুন্দর উপায় হতে পারে পরিবারের সবাইকে নিয়ে নিয়মিত সাদাকাহ করার অভ্যাস গড়ে তোলা।
ঘরের একটি নির্দিষ্ট স্থানে ছোট্ট একটি ‘সাদাকাহ বক্স’ রাখুন। পরিবারের প্রত্যেক সদস্য প্রতিদিন বা সামর্থ্য অনুযায়ী এতে সামান্য অর্থ জমা করুন। বাবা-মায়ের পাশাপাশি সন্তানরাও অংশ নিক এই চর্চায়।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তা-ই, যা নিয়মিত করা হয়—যদিও তা পরিমাণে অল্প হয়।”
(সহীহ বুখারি: ৬৪৬৪; সহীহ মুসলিম: ৭৮৩)
সাদাকাহর অভ্যাসে গড়ে উঠুক মানবিক প্রজন্ম
সন্তানকে দানশীলতা, সহমর্মিতা ও মানুষের প্রতি দায়িত্ববোধ শেখানোর সবচেয়ে কার্যকর উপায় হলো নিজেরা তা চর্চা করা। সন্তান যখন দেখবে তার পরিবারের সবাই নিয়মিত সাদাকাহ করছে, তখন ছোটবেলা থেকেই তার মধ্যে উদারতা ও মানবিকতার বীজ অঙ্কুরিত হবে।
এভাবেই একটি ছোট্ট পারিবারিক উদ্যোগ হয়ে উঠতে পারে সন্তানদের নেক আমল ও উত্তম চরিত্র গঠনের অনন্য মাধ্যম। আর নেককার সন্তানের দোয়া একজন মুমিনের জন্য মৃত্যুর পরও কল্যাণের উৎস হয়ে থাকে।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“মানুষ মৃত্যুবরণ করলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল ব্যতীত: সদকায়ে জারিয়াহ, উপকারী জ্ঞান এবং নেককার সন্তান, যে তার জন্য দোয়া করে।”
(সহীহ মুসলিম: ১৬৩১)
আপনার সাদাকাহ পৌঁছে যাবে অসহায় মানুষের কাছে
আল্লাহ তাআলা বলেন:
“যারা রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের প্রতিদান তাদের রবের কাছে রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না।”
(সূরা আল-বাকারা: ২৭৪)
আপনার বাসা বা কর্মক্ষেত্রের সাদাকাহ বক্সে জমা হওয়া অর্থ সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করা হবে। বিশেষত—
- অসহায় প্রবীণ ও কর্মক্ষমতাহীন ব্যক্তিদের খাদ্য সহায়তায়।
- শারীরিকভাবে অক্ষম ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে।
- স্বামীহারা অসচ্ছল নারীদের সহায়তায়।
- এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের খাদ্য ও পুষ্টি সহায়তায়।
আপনার পরিবারের প্রতিদিনের সামান্য সাদাকাহ কারও জন্য হয়ে উঠতে পারে একবেলার খাবার, কিছুটা স্বস্তি কিংবা বেঁচে থাকার নতুন আশা।
আজই শুরু হোক আপনার পরিবারের সাদাকাহর যাত্রা
আসুন, আমাদের ঘরগুলোকে শুধু নিজেদের ভালো থাকার ঠিকানা নয়, বরং অন্যের কল্যাণে অংশ নেওয়ারও একটি সুন্দর কেন্দ্র হিসেবে গড়ে তুলি। পরিবারের সবাইকে নিয়ে আজই শুরু করুন সাদাকাহর এই ছোট্ট কিন্তু বরকতময় অভ্যাস।
আপনার ছোট্ট সাদাকাহ, কারও জীবনে বড় পরিবর্তনের উপলক্ষ হতে পারে।
আল্লাহ তাআলা আপনার ও আপনার পরিবারের সাদাকাহ কবুল করুন, রিজিকে বরকত দিন এবং সন্তানদের নেককার ও দানশীল হিসেবে গড়ে তুলুন। আমিন।
আপনার বাসায় পৌঁছে দিতে সাদাকাহ বক্সের জন্য যোগাযোগ করুন
+৮৮০১৭২৯-২৯৬২৯৬
Center for Zakat Management (CZM)
সাদাকাহর অভ্যাস গড়ি, মানবিক সমাজ গড়ি।
Build a Beautiful Habit of Sadaqah Right at Home
Home is more than just a place to live; it is a child’s very first school for learning faith, ethics, and moral values. One of the most meaningful ways to instill these virtues is by building a family habit of giving regular Sadaqah (charity).
Place a small "Sadaqah Box" in a designated spot in your home. Encourage every family member to contribute a small amount daily or according to their means—letting children actively participate alongside parents.
The Messenger of Allah ﷺ said:
“The deeds most beloved to Allah are those done regularly, even if they are small.” (Sahih al-Bukhari: 6464; Sahih Muslim: 783)
Nurturing a Compassionate Generation Through Sadaqah
The most effective way to teach children generosity, empathy, and social responsibility is to practice these values ourselves. When children see their family giving charity regularly, seeds of kindness and human warmth are planted in their hearts from an early age.
In this way, a simple family initiative can become a powerful means of shaping righteous character and good deeds in your children. Furthermore, the prayers of a righteous child remain a source of ongoing reward for a believer even after death.
The Messenger of Allah ﷺ said:
“When a person dies, their deeds come to an end except for three: Sadaqah Jariyah (ongoing charity), beneficial knowledge, or a righteous child who prays for them.” (Sahih Muslim: 1631)
Your Sadaqah Will Reach Those Most in Need
Allah Almighty says:
“Those who spend their wealth by night and by day, secretly and publicly, will have their reward with their Lord. They will have no fear, nor will they grieve.” (Surah Al-Baqarah: 274)
The funds collected in your home or workplace Sadaqah Box will be distributed through the Center for Zakat Management (CZM) to support the vulnerable and underprivileged members of society—specifically:
- Food assistance for helpless elderly individuals and those unable to work.
- Care and welfare for persons with physical disabilities.
- Financial support for destitute widows.
- Food and nutritional aid for orphans and underprivileged children.
Your family’s small daily charity can mean a warm meal, a moment of relief, or a fresh ray of hope for someone in desperate need.
Begin Your Family’s Sadaqah Journey Today
Let us make our homes not just places of personal comfort, but hubs of compassion and service to others. Gather your family and start this small yet deeply blessed habit today. Your small act of charity can spark a profound change in someone else’s life.
May Allah Almighty accept charity from you and your family, shower blessings upon your provision, and raise your children to be righteous and generous believers. Ameen.
Get a Sadaqah Box delivered to your doorstep:
Contact: +8801729-296296
Center for Zakat Management (CZM)
Cultivating the habit of Sadaqah, building a compassionate society.