জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওবায়দুর, আপনার সহায়তায় বাঁচবে পরিবার
ঠাকুরগাঁও জেলার অসহায় দিনমজুর মোঃ ওবায়দুর রহমান - একজন বাবা, একজন উপার্জনকারী, একটি পরিবারের শেষ ভরসা। তাঁর পরিবারে দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে, আর একমাত্র ছেলে কৃষি ডিপ্লোমা পড়াশোনা করছে - স্বপ্ন ছিল বাবার কষ্ট ঘুচাবে, কিন্তু হঠাৎই তাঁর সেই স্বপ্ন থেমে যায়।
ওবায়দুর রহমান ২০২২ সালের জুন মাসে জ্বর, শ্বাসকষ্ট, কাশি ও বুকে ব্যথায় আক্রান্ত হন। দীর্ঘদিন চিকিৎসার পর ধরা পড়ে যক্ষা (টিবি), কিডনিতে পানি জমা এবং রক্তে চর্বির মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি। পরবর্তীতে আরও পরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত করেন - তাঁর হৃদযন্ত্রের দুটি ভালভই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বেঁচে থাকার একমাত্র উপায় - জরুরি অপারেশন।
অভাবের কারণে চিকিৎসা চালিয়ে যেতে না পেরে তিনি ২০২৬ সালের এপ্রিল মাসে গুরুতর অসুস্থ অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল(এনাইসিভিডি)-এ ভর্তি হন। বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ড দ্রুত হার্টের ভালভ প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন।
বেসরকারি হাসপাতালে এই অপারেশনের খরচ প্রায় আট থেকে দশ লাখ টাকা। পূর্বের চিকিৎসার খরচ চালাতে গিয়ে তিনি তাঁর শেষ সম্বল কৃষিজমি বিক্রি করে দিয়েছেন। এখন বসতভিটা ছাড়া আর কোনো সম্পদ নেই। পরিবারের ভরণপোষণ চলছে একমাত্র ছেলের প্রাইভেট টিউশনের সামান্য আয়ে।
বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল(এনাইসিভিডি)-এ এই অপারেশনের জন্য প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা। এর মধ্যে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (CZM) ইতোমধ্যে পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করেছে। এখনো প্রয়োজন প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা - যা এই পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। এই কঠিন সময়ে আপনার সহানুভূতি ও দানই হতে পারে তাঁর জীবনের শেষ আশ্রয়।
রাসূল ﷺ বলেছেন, “যে ব্যক্তি কোনো মানুষের কষ্ট দূর করে, আল্লাহ তার কিয়ামতের কষ্ট দূর করবেন।"
আপনার যাকাত ও সদাকাহ হতে পারে - একজন অসহায় বাবার জীবন রক্ষার মাধ্যম, একটি পরিবারের ভবিষ্যৎ বাঁচানোর সুযোগ।
Program
INSANIAT - Emergency Support
Category
- INSANIAT