[email protected]
+880 288 70 770

1st Floor, 113/B, Tejgaon Industrial Area, Dhaka-1208

Daily Sadaqah
Donate Now
Daily Sadaqah Donate Now

স্বাভাবিক জীবনে ফেরার পথে আখতারুল, প্রয়োজন চিকিৎসার ধারাবাহিকতা

This campaign is in an urgent need of funds!

  • স্বাভাবিক জীবনে ফেরার পথে আখতারুল, প্রয়োজন চিকিৎসার ধারাবাহিকতা image
  • স্বাভাবিক জীবনে ফেরার পথে আখতারুল, প্রয়োজন চিকিৎসার ধারাবাহিকতা image
  • স্বাভাবিক জীবনে ফেরার পথে আখতারুল, প্রয়োজন চিকিৎসার ধারাবাহিকতা image
  • স্বাভাবিক জীবনে ফেরার পথে আখতারুল, প্রয়োজন চিকিৎসার ধারাবাহিকতা image

স্বাভাবিক জীবনে ফেরার পথে আখতারুল, প্রয়োজন চিকিৎসার ধারাবাহিকতা

রাসূলুল্লাহ (সা.) বলেছেন,

“যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন।”
— সহীহ মুসলিম: ২৬৯৯

মাত্র ২৮ বছর বয়স। জীবনের অনেক স্বপ্ন, সম্ভাবনা আর দায়িত্ব যখন সামনে, ঠিক তখনই জটিল কিডনি রোগের সঙ্গে লড়াই শুরু হয় ঝিনাইদহের তরুণ মো. আখতারুল ইসলামের।

তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে নিজের ও পরিবারের ব্যয় নির্বাহ করতেন তিনি। কিন্তু ২০২০ সালে ক্রনিক কিডনি ডিজিজে (CKD) আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে কর্মজীবন থেমে যায়। শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও নিয়মিত ডায়ালাইসিসের অধ্যায়।

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে সফলভাবে সম্পন্ন হয় তাঁর কিডনি প্রতিস্থাপন। আলহামদুলিল্লাহ!

এই দীর্ঘ চিকিৎসাপ্রক্রিয়ায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ধাপে ধাপে মোট ৫ লাখ টাকা সহায়তা প্রদান করেছে।

তবে সুস্থ জীবনে ফেরার লড়াই এখনো শেষ হয়নি।

প্রতিস্থাপিত কিডনি সচল রাখতে আখতারুলকে আজীবন নিয়মিত ওষুধ সেবন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলোআপ চালিয়ে যেতে হবে।

আগামী এক বছরের চিকিৎসার হিসাব:

  • মাসিক ওষুধ ও চিকিৎসা ব্যয়: ৩০,০০০–৩৫,০০০ টাকা।
  • ওষুধের দোকানে ইতোমধ্যে বকেয়া: ৫০,০০০ টাকা।
  • এক বছরের সম্ভাব্য চিকিৎসা ও ওষুধ ব্যয়: ৩,৬০,০০০–৪,২০,০০০ টাকা।

সফল কিডনি প্রতিস্থাপন আখতারুলের সামনে স্বাভাবিক জীবনে ফিরে আসার নতুন দুয়ার খুলে দিয়েছে। এখন প্রয়োজন চিকিৎসার এই ধারাবাহিকতা নিশ্চিত করা, যেন আর্থিক সীমাবদ্ধতা তাঁর সুস্থ হয়ে ওঠার পথে বাধা না হয়ে দাঁড়ায়।

 

সম্মিলিত উদ্যোগে নিশ্চিত হোক আখতারুলের চিকিৎসা

এক বছরের চিকিৎসা ব্যয়কে সম্মিলিতভাবে ভাগ করে নেওয়া যেতে পারে—

  • ১২ জন × ৩০,০০০ টাকা
  • ২৪ জন × ১৫,০০০ টাকা
  • ১২০ জন × ৩,০০০ টাকা
  • ৩৬০ জন × ১,০০০ টাকা
  • ১,২০০ জন × ৩০০ টাকা
  • ৪,২০০ জন × ১০০ টাকা

প্রত্যেকের সামর্থ্য ও অংশগ্রহণের সম্মিলিত শক্তিই পারে আখতারুলের চিকিৎসা অব্যাহত রাখার পথ সুগম করতে।

সিজেডএম বিশ্বাস করে, যাকাত ও মানবিক সহযোগিতার যথাযথ সমন্বয়ে একজন মানুষের জীবনেই শুধু নয়, একটি পরিবারের ভবিষ্যতেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আসুন, আখতারুলের সুস্থ হয়ে ওঠার এই যাত্রায় অংশীদার হই। তাঁর চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করতে আপনার সহযোগিতা হতে পারে নতুন জীবনের পথে গুরুত্বপূর্ণ অবদান।

মহান আল্লাহ আখতারুলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং সকলের মানবিক উদ্যোগ কবুল করুন। আমিন।

Campaign ID: #1066
Started From: 05 November, 2026 11:34 AM
Ends On: 31 October, 2027 11:34 AM
Raised: 0 Tk
Goal: 400000 Tk
0%
359 Days Left
0 Supporters
Program

INSANIAT - Emergency Support

Category

  • INSANIAT

Have any question?
Contact Us
↑